পরিচালক

চলছে লড়াই, লড়াই বাঁচার,
কাজের ফাঁকে স্বপ্ন দেখার,
নেশার ঘোরে থমকে থাকার,
নিষ্পাপদের রক্ষা করার,
হাসার লড়াই, কাঁদার লড়াই,
চলছে লড়াই, লড়ার লড়াই।

চলছে লড়াই লুকিয়ে থাকার, 
অন‍্যায়কে কবর দেওয়ার,
হারতে গিয়েও আবার জেতার,
তোমার আমার চলছে লড়াই, 
শুধু ভালো থাকার লড়াই।

লড়াই সতের সঙ্গ ছাড়ার,
ঘামের দামে মিথ‍্যে বেচার,
সত্যি কথা গোপন রাখার,
ধর্ম, জাতের চলছে লড়াই,
নেপথ্যে নাম লেখার লড়াই। 




Comments

Post a Comment

Popular posts from this blog

কল্পকথা

উপলব্ধি