তোর নামে চিরকুট

যে মেয়েটা জড়িয়ে ধরে হাসে, কান্না পেলেও আঁকড়ে ধরে হাত,
যে মেয়েটার মায়ায় ভরা চোখ গল্প বোনে কয়েকশো দিন-রাত!
যে মেয়েটার রঙিন জামায় আকাশ, ঘোড়ার গাড়ি - রূপকথার এক দেশ ―
সেই মেয়েটার কঠিন দিনের সূচি, আবদারেতেও নেইকো কোনো শেষ;
সূর্য যখন অস্তাচলে যায়, যখন আবার ফেরায় আলো-ছায়া,
চারিপাশে দিনেরবেলায় যা, তারই নাম জেনো, সে মেয়ে 'রায়া'। 

Comments

Popular posts from this blog

কল্পকথা

উপলব্ধি