কারণ, যদি না বলো..
কারণ, যদি না বলো, তোমার নামের অর্থ কী?
আমি ধরে নেব, এই নামের কোনো অর্থ হয় না,
হয় না ঐরকম অক্ষরের সমাহার, হয় না ওভাবে উচ্চারণ,
এই নাম দেখা যায় না, স্পর্শ করা যায় হয়তো;
ঝড়ের রাতে লন্ডভন্ড শহরের আনাচে কানাচে ছড়িয়ে থাকে
তোমার নামের স্বরচিহ্নেরা!
গাড়িচাপা পড়া অসহায় মানুষের বোবা ছবির মতো,
দূরপাল্লার ট্রেনের বেগে ধেয়ে আসা যুক্তির সরলরেখায়
শক্তি নিংড়াতে থাকে আধুনিক প্রযুক্তির সমাজ!
ক্যালেন্ডারের পাতা ফুরিয়ে যাবে,
গাছের শেষ সবুজ পাতাটাও হারিয়ে যাবে,
টলোমলো পায়ে চলা সারল্য ধূসর হয়ে মিলিয়ে যাবে সমান্তরাল জগতে ―
তুমি যদি তোমার নামের মানে আজ না বলো,
ইতিহাস হাসবে তোমাকে দেখে,
সবাই তোমার নাম দেবে ― "মিথ্যুক!"
অদ্ভুত সুন্দর। লিখে যাও, থামিও না
ReplyDeleteThank you. 🙃😋
DeleteAha darun
ReplyDeleteThanks. 😊
Delete