অতল সন্ধি

ব্লগ : ২


সূর্যটাকে সরিয়ে রেখে পাশে,
আলতো হাতে ধরছি মেঘের ডানা;
নিভৃতে প্রেম দুলছে যখন ঘাসে,
পরাগ মেখে প্রজাপতির হানা।

চিলেকোঠার ঘরে, নিশ্চুপে ―
রঙিন ঠোঁটে ঠোঁটের সামিয়ানা;
দুপুর কখন গড়িয়ে গেছে ডুবে,
বুকের ভেতর প্রেমের হাপর টানা।

চোখ বুজেও স্বপ্ন দেখে মন,
আবোলতাবোল শব্দ বোনে নানা;
দীঘির কালো জলে উচাটন -
তোমার, আমার ঘুম পাওয়া আজ মানা। 


Comments

Post a Comment

Popular posts from this blog

কল্পকথা

উপলব্ধি