ভুলে যাই কে ছিলাম

এক অদ্ভুত স্বপ্নে মায়ায় জড়ালো, 
স্তূপ করে রাখা গত জন্মের ধুলো,
শ‍্যাওলা মাখা কালো চোখে
শীতের সন্ধ্যা নামে..

নামে রাত, জাগে ভোরের আলো,
যত্ন নিয়ে কে রং মাখালো
আকাশের গায়ে; চিঠির গায়ে
শব্দ বদনামের!

বদনামের ভাগিদার কেউ,
স্মৃতির সাগর জুড়ে ঢেউ,
শরীর খিদের চোটে খায়
রক্ত সংগ্রামের। 



Comments

Popular posts from this blog

কল্পকথা

উপলব্ধি