নোনতা জলের স্বপ্ন
জলের ভারে নৌকো ডোবে বুঝি
সাঁকোর ধারে রাখাল চলেছে
আলতোভাবে ডাঙায় পাথরকুচি
সময় দেখে চোখটি বুজেছে
মাছের ঝাঁকে সূর্য আড়াল হয়
আবার কখন মেঘ আসবে ধেয়ে
নোনতা জলে মাছরাঙা পাঁচ-ছয়
রোদ পোহাতে আসছে ছেলেমেয়ে
খাতায় আঁচড় কাটব ভাবি তাই
মনের কোণে ছায়ার উঁকিঝুঁকি
হারিয়ে গেছি, নেই মেয়েবেলাটাই
শুকনো গাছের পাতা নিম্নমুখী
হিংসা করে মাছরাঙাকে দেখে
নোনতা জলেই স্বপ্ন দেখে নেয়
আকাশ ভেঙ্গে বৃষ্টি পড়ে বেঁকে
দুচোখ ভরে ঘুম পাড়িয়ে দেয়
দীর্ঘ রাতে ঘড়ির কাঁটা যেন
আঙুল তুলে ধরিয়ে দেয় ভুল
জীবন শুধুই বাঁচা যেনতেন?
ভোরের আলোয় ফুটতে থাকে ফুল
তোমার সিগনেচার লেখা এটা
ReplyDeleteThank you. ❤️
Delete