কবিতা আর আমি

কবিতার সঙ্গে কাটাকুটি খেলা চলে আমার...
কখনও বা গুটির দানে আমি এগোই, 
কখনও তার গুটি কয়েক ধাপেই জিতে নেয় ঘর।
ঝড়ের বেগে ছক্কা, পুটের হিসাব মেলাতে গিয়ে
কখন যে সূর্য ডুবে যায়, চাঁদের সভা শেষ হয়,
টের পাই না আমরা কেউই।
শুধু যখন পিউ কাঁহা পাখিটা হাঁক দিয়ে যায়, 
মুঠোফোনে আলো জ্বলে ভেসে ওঠে নাম,
মনের ভেতর কালবৈশাখী ভরে খেলা ভেঙ্গে দিই।
কয়েক শব্দে চিঠি লিখে দিই কেবল,
"কবিতা, পরের দানে জিতিয়ে দেবে আমাকে, বলো?
কারুর কথা ভাবব না তবে, কথা দিলাম।"
এভাবেই মাস পেরিয়ে যায়, মাসের পরে বছর,
কবিতা আর আমার খেলাঘরে ধুলো জমে...

Comments

  1. এটা অদ্ভুত সুন্দর। লেখাটা থামিও না। অনুরোধ

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

কল্পকথা

উপলব্ধি