লিমেরিক (১) Get link Facebook X Pinterest Email Other Apps May 05, 2022 দুরন্ত দুই চোখে তোমার প্রেমে পড়ার ভুল,বয়সভারে যেমন করে রঙ পাল্টায় চুল,সোঁদা মাটির গন্ধ দিয়েলিখব ভাবি তোমায় নিয়ে ―মনখারাপের সুতো কখন জড়িয়েছে আঙুল। Get link Facebook X Pinterest Email Other Apps Comments Rajat5 May 2022 at 19:12বাহ, ভালোReplyDeleteRepliesSwastika Bhattacharya6 May 2022 at 16:22Thank you. 🥰DeleteRepliesReplyReplyAdd commentLoad more... Post a Comment
কল্পকথা December 19, 2021 নাহয় প্রেমে খরচ হবি, হিসেব হবি মাস কাবারের, আমিও নাহয় উপোস হব, পূর্ণিমাতে বাংলা মাসের। আবার ভাবি বৃষ্টি হব, ভিজিয়ে দেব তোদের পাড়া, তুইও তখন কাপড়চোপড়, দড়ির মাঝে ভিজেই সারা। কখনও বা আয়না হব, ভাবি তোকে দেখব চেয়ে, যখন সকাল আড়মোড়াতে বিছানাতে থাকবি শুয়ে। গরমকালে পান্তা হব, শীতকালেতে রোদের ঢেউ, তুইও তখন চিলেকোঠায়, গল্প হবে, জানবে না কেউ। এমন সময় হঠাৎ দেখি দেওয়াল ঘড়ি হয়েই আছি, হাতঘড়িতে মনটা যে তোর, মনে মনেই স্বপ্ন বাঁচি। Read more
দু' লাইনে তোমাকে (২) November 27, 2021 চোখের কথায় ভুলতে বসি দিন, গতরাতের কুয়াশা ঘিরে ধরে, ঠাণ্ডা হাওয়ায় মনের ঘরে ঝিম, তোমার নামে শিশির ঝরে পড়ে। Read more
উপলব্ধি May 26, 2022 আবার ধুমকেতু হয়ে ঝরে পড়া সময়রেখায় পা, মাটি ছোঁয়া মন ফেরার পথের ধারে নিয়তির সাড়া নেপথ্যে দাঁড়িয়ে আছে চরিত্রেরা শত জানে ওরা গল্পের রং আর পাখি কবেকার শব্দ, আজও দুর্লভ রোদ শেষে সন্ধ্যায় কালবৈশাখী রূপকথা হোক সে, তবু চিরায়ত দীর্ঘদিনের চিঠি, জং ধরা তালা প্রথম বৃষ্টিভেজা মানুষের স্তূপ নৌকোখানি যে তার ভাসে দিশাহারা পেটের ক্ষিদে জ্বলে জোনাকির মতো Read more
বাহ, ভালো
ReplyDeleteThank you. 🥰
Delete